মনিটাইজেশনের নিয়মে বড় পরিবর্তন আনছে ইউটিউব, নতুনদের জন্য বাড়ছে ওয়াচ আওয়ার ও শর্টস ভিউয়ের লক্ষ্যমাত্রাইউটিউব থেকে আয় করতে আগ্রহী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসছে বড় পরিবর্তন। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের পার্টনার প্রোগ্রামে (YPP) যুক্ত হয়ে বিজ্ঞাপন থেকে আয় করতে নতুন নির্মাতাদের আগের তুলনায় আরও কঠিন যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
মনিটাইজেশনের নিয়মে বড় পরিবর্তন আনছে ইউটিউব, নতুনদের জন্য বাড়ছে ওয়াচ আওয়ার ও শর্টস ভিউয়ের লক্ষ্যমাত্রাইউটিউব থেকে আয় করতে আগ্রহী কনটেন্ট ক্রিয়েটরদের জন্য আসছে বড় পরিবর্তন। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবের পার্টনার প্রোগ্রামে (YPP) যুক্ত হয়ে বিজ্ঞাপন থেকে আয় করতে নতুন নির্মাতাদের আগের তুলনায় আরও কঠিন যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সাবস্ক্রাইবারের পাশাপাশি বাড়ানো হচ্ছে ওয়াচ আওয়ার ও শর্টস ভিডিওর ভিউয়ের লক্ষ্যমাত্রা।প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের ১ ফেব্রুয়ারি থেকে নতুন নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। এতে নতুন ইউটিউবারদের মনিটাইজেশন পেতে কনটেন্টের মান, দর্শক ধরে রাখা এবং নিয়মিত ভিডিও প্রকাশের ওপর আরও বেশি গুরুত্ব দিতে হবে।
বিজ্ঞাপন থেকে আয় করতে যে ৩টি শর্ত
নতুন নিয়ম অনুযায়ী, ইউটিউব থেকে বিজ্ঞাপনের মাধ্যমে আয় করতে একটি চ্যানেলে প্রথমেই কমপক্ষে ১ হাজার সাবস্ক্রাইবার থাকতে হবে। এর পাশাপাশি নিচের দুটি শর্তের যেকোনো একটি পূরণ করতে হবে।
১. ওয়াচ আওয়ার: গত ৩৬৫ দিনে কমপক্ষে ৮ হাজার ঘণ্টা যোগ্য পাবলিক ওয়াচ আওয়ার অর্জন করতে হবে।
২. শর্টস ভিউ: গত ৯০ দিনে ইউটিউব শর্টস ভিডিওতে কমপক্ষে ২ কোটি যোগ্য ভিউ থাকতে হবে।
অর্থাৎ, সাবস্ক্রাইবারের শর্ত পূরণের পাশাপাশি দীর্ঘ ভিডিওর ক্ষেত্রে ওয়াচ আওয়ার অথবা শর্টসের ক্ষেত্রে নির্ধারিত ভিউ অর্জন করতে হবে।
আগের নিয়মের তুলনায় কতটা বাড়ছে যোগ্যতা?
আগের নিয়মে বিজ্ঞাপন থেকে আয় শুরু করতে ১ হাজার সাবস্ক্রাইবারের পাশাপাশি গত ১২ মাসে ৪ হাজার ঘণ্টা ওয়াচ আওয়ার অথবা ৯০ দিনে ১ কোটি শর্টস ভিউ প্রয়োজন হতো।নতুন নিয়মে ওয়াচ আওয়ার ৪ হাজার থেকে বাড়িয়ে ৮ হাজার ঘণ্টা এবং শর্টস ভিউ ১ কোটি থেকে বাড়িয়ে ২ কোটি করার কথা বলা হয়েছে। অর্থাৎ উভয় ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা দ্বিগুণ হচ্ছে।
যারা আগে থেকেই মনিটাইজেশন পেয়েছেন, তাদের কী হবে?
ইতিমধ্যে যারা ইউটিউব পার্টনার প্রোগ্রামে যুক্ত হয়েছেন, তাদের জন্য নতুন নিয়মে বড় ধরনের পরিবর্তনের কথা বলা হয়নি। বিদ্যমান নির্মাতাদের দীর্ঘ ভিডিও থেকে বিজ্ঞাপনের আয়ও এই পরিবর্তনের কারণে বন্ধ হওয়ার কথা নয়।তবে শর্টস ভিডিও থেকে বিজ্ঞাপন ও ইউটিউব প্রিমিয়াম আয়ের অংশ পাওয়ার ক্ষেত্রে নতুন যোগ্যতার শর্ত প্রযোজ্য হওয়ার কথা রয়েছে। এ ক্ষেত্রে ৯০ দিনে অন্তত ১ কোটি যোগ্য শর্টস ভিউ অর্জন করতে হবে।
কেন কঠোর হচ্ছে ইউটিউবের মনিটাইজেশন নীতি?
প্ল্যাটফর্মে দর্শকদের ভিডিও দেখার অভ্যাস ও কনটেন্টের ধরনে পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। পাশাপাশি নির্মাতাদের আয়ের বিকল্প উৎস হিসেবে ইউটিউব শপিং, ব্র্যান্ডের সঙ্গে অংশীদারত্ব এবং বিভিন্ন প্রণোদনার সুযোগ বাড়ানোর উদ্যোগও রয়েছে।নতুন এই নিয়ম কার্যকর হলে বিশেষ করে নতুন ইউটিউবারদের জন্য মনিটাইজেশন অর্জন আরও চ্যালেঞ্জিং হয়ে উঠবে। তাই শুধু সাবস্ক্রাইবার বাড়ানো নয়, দর্শকদের ধরে রাখা এবং মানসম্মত কনটেন্ট তৈরির দিকেও বাড়তি মনোযোগ দিতে হবে।